আজকের শতাব্দী সত্যের সন্ধানে নিরন্তর
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, শ্রাবণ ১৪৩৩
Uncategorized

রাণীশংকৈলে আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#রানীশংকৈল#মরদেহ
রাণীশংকৈলে আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্ত মার্ডি (২৬) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত মার্ডি ওই গ্রামের মোটাই মার্ডির ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সকালে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ছিলেন শান্ত। দুপুরে খাবারের জন্য ডাকতে গিয়ে তার মা ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি পরিবারের সদস্যরা। তবে নিহতের মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এডিএম এর অনুমতি সাপেক্ষে  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

💬 পাঠকের মতামত (০)

  • এই খবরে এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।
← সব সংবাদ

আরও পড়ুন